
বিকুল চক্রবর্তী॥ প্রধানমন্ত্রী যদি সুস্থ থাকেন তাহলে বাংলাদেশের মানুষকে আর রিলিফ নিতে হবেনা। তাঁর দক্ষ রাষ্ট্র পরিচালনায় দেশ আজ উন্নয়নশীলতার দিকে। সেই দিন খুব কাছেই যে দিন রিলিফ দেয়ার মানুষই খোঁজে পাওয়া যাবেনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভায় এ কথা বলেন, করোনাকালীন সময়ের জন্য মৌলভীবাজার জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম।
১০ জুলাই শুক্রবার সন্ধায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা যুদ্ধে মাঠে কাজ করা বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি বর্গকে নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আয়াতুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিভিল সার্জন মো. তাওহীদ আহমেদ, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি), বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিদপ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী।
সভায় সচিব আমিনুল ইসলাম আরো বলেন, এখন করোনা যুদ্ধের সাথে সাথে আমাদের ভাবতে হবে ভবিষতের বিষয়। কৃষিতে আমাদেরঅধিকমাত্রায় মনোনিবেশ দিতে হবে। উৎপাদন বাড়ানো বিকল্প নেই। একই সাথে আমাদের যুব সমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। বর্তমানে আমাদের দেশে কারিগরি শিক্ষা নিচ্ছে ১৩% শিক্ষার্থী। তা ৫০% এ নিয়ে যেতে হবে। যা এই মহামারি দূর্যোগের কারনে পিছিয়ে থাকা উৎপাদন সমতায় আনাসহ উন্নয়ন শীল দেশ গঠনে বড় ভুমিকা রাখবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.