
স্টাফ রিপোর্টার॥ মহামারী করোনা কোভিড-১৯ মোকাবেলায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার ১২ জুলাই দুপুর ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে চেক প্রদান করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
চেক হস্তান্তর অনুষ্ঠান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায়
উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কাননগো, সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ, বিএমএর সভাপতি ডাঃ সাব্বির আহমদ, বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর স্বত্বাধিকারী মোঃ সুমন আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.