
আব্দুর রব॥ বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ২০,৩২৫টি বৃক্ষের চারা রোপন করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
উপজেলা পরিষদ চত্তরে ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বন কর্মকর্তা (রেঞ্জার) শেখর রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.