
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামের বন্যা কবলিত অসহায় মানুষদের মধ্যে ১৯ জুলাই শনিবার দুপুরে চাল বিতরণ করা হয়। প্রায় শতাধিক পরিবার এর মধ্যে এই চাল দেয়া হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে চাল বিতরণ করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সংসদসদস্য নেছার আহমেদ।বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু,প্যানেলচেয়ারম্যান হাজী ইলিয়াছুর মিয়া,খলিলপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজি আহমদ উদ্দিন, আওয়ামিলীগের সহসভাপতি খালিছুর রহমান,সাবেক মেম্বার আলি আহমদ, মোঃ মিলন,শাহ আলম প্রমুখ।
পরে সংসদ সদস্য নেছার আহমেদ অসুস্থ ১নং খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাজা মিয়া কে দেখতে তাহার বাড়ীলামুয়া যান,তিনি চেয়ারম্যানের অসুস্থতার খুঁজ খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.