
স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জাতির গর্বিত সন্তান মোঃ সাজ্জাদুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
জেলা আমীর মুহাম্মদ আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ও জেলা সেক্রেটারী মোঃ শাহেদ আলী এক যৌথ বিবৃতিতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহর দরবারে মরহুমের নেক আমলসমূহ কবুল করে জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.