
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় আরও ২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯৮জন।
বুধবার ২২ জুলাই সকালে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে মৌলভীবাজারের করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
যাদের মধ্যে জেলা সদরে ৫ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৬ জন, বড়লেখায় ৩ জন, শ্রীমঙ্গলে ২ জন, জুড়ীতে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট আক্রান্তের মধ্যে ৪৫৮ জন করোনা রোগী। মৌলভীবাজার জেলায় এখন বর্তমানে ৮২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৫২ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৫৫ জন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত ৮৯৮ জন। পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৭০৩। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৩ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.