আব্দুর রব॥ বড়লেখার বিছরাবাজার-রাঙাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার দুই শতাধিক দরিদ্র পরিবারকে ২৫ জুলাই শনিবার দুপুরে পরিবার প্রতি ১ হাজার টাকা করে ঈদের উপহার হিসেবে অর্থ বিতরণ করা হয়েছে।
হাজী আত্তর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের পরিচালনায় বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা পরিষদের সদস্যা জোবেদা ইকবাল, থানার ওসি ইয়াছিনুল হক, সাংবাদিক আব্দুর রব, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সিরাজ উদ্দিন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.