
আব্দুর রব॥ বড়লেখায় ৬০ পিস ইয়াবাসহ বাবলু মিয়া (২৬) নামে এক যুবককে শনিবার রাতে পুলিশ আটক করেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাতকরাকান্দি বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ বাবলুকে আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা হয়। ২৬ জুলাই রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.