
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে ৪ হাজার ৬শত ২১ পরিবারের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া জনগণের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার ২৭ জুলাই সকাল ১০ টার দিকে পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন নেছার আহমদ এমপি।
এতে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রসাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রেডক্রিসেন্ট এর সাধারন সম্পাদক মোঃ আজমল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর এমদাদুল হক মিন্টু।
চাউল বিতরণ অনুষ্ঠানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামসহপৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.