
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটি (বিআইএস) এর পক্ষ থেকে রাজনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রচার পত্র ও মাস্ক বিতরণ এবং ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য পরিবেশসম্মত ভাবে অপসারণে করণীয় সংক্রান্ত সচেতনতার লক্ষ্যে জেলা ব্যাপি সাপ্তাহ জুড়ে কর্মসূচীর অংশ হিসাবে রাজনগরে এ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার ২৭ জুলাই দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে কর্মসূচির উদ্ভোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল । এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, ভাইস চেয়ারম্যান মোঃ জুবায়ের আলী আহমদ, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাপ্তাহিক রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটির সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসেন জুমান। যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু, দপ্তর সচিব মোঃ সিরাজুল হাসান, যুগ্ন দপ্তর সচিব এসএম বশির আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে মোঃ সোহেল আহমদ, জেলা ব্যাপী মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক আব্দুল মুত্তাকিন শিপলু, মুস্তফা বকস প্রমুখ।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মধ্যে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এবং বিশ্বস্বাস্থসংস্থার বিধি মুতাবেক সচেতন থাকার ও কোরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ কে দুষনের হাত থেকে রক্ষা করার আহবান জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.