
স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল আযহা ২০২০ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর এলাকার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও নির্ধারিত স্থানে কুরবানির পশু জবাই এবং করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে পৌর মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রায় দুইশত পৌর এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগ জেলা সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.