
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পৌর জনমিলন কেন্দ্র মৌলভীবাজার পৌরসভা এলাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই মঙ্গলবার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জেলা পরিষদ আজিজুর রহমান, পুলিশ সুপার, ফারুক আহমেদ (পিপিএম বার) আওয়ামীলীগ জেলা সাধারন সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
পৌর কাউন্সিলরগণ ও কর্মকর্তা-কর্মচারীগণ এবং সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। বয়স্ক ভাতা ১১৩জন, বিধবা ভাতা ৫৯ জন, প্রতিবন্ধী ভাতা ১৫০ জনকে দেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.