
স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে ঈুলল আজহার নামায পড়লেন জেলার অর্ধ শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয়।
৩১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৬টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকার লোকজন অংশ নেয়।
নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) জানান, গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.