
আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া আল ইক্বরা ইসলামিক সোসাইটির উদ্যোগে ৩ আগস্ট সোমবার ঈদপুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ঈদপুনর্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. আব্দুর রব।
সংগঠনের সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জাবেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল মজিদ, হাফেজ খলিলুর রহমান শাহীন, মাস্টার বদরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাছুম, প্রভাষক সারওয়ার কামাল সিদ্দিকী, শাহিদুল ইসলাম শহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুর রহমান, শিমুল মাহমুদ, ফাহাদ আহমদ, এমরান হোসেন, সাজু আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠার মাত্র দেড় বছরে স্বেচ্ছাসেবী এ সংগঠনের নেতৃবৃন্দের রাস্তাঘাট সংস্কার, করোনায় খাদ্যসংকটে থাকা মানুষের সহায়তা, দরিদ্রদের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী প্রদানসহ নানাবিদ সামাজিক কর্মকান্ডের জন্য বক্তারা সংগঠনের সকল সদস্যদের ভুয়সী প্রশংসা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.