স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরের মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর ১ একজন গুরুতর আহত হয়েছে।
জানা যায় ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের আপন দুই ভাই ফাহিম ও ইব্রাহিম এবং বড়গাও গ্রামের হরি মালাকার পাশ^বর্তী হাকালুকি হাওরে নৌকায় করে মাছ শিকারকালে আকষ্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলে ফাহিম ও হরি মালাকারের মৃত্যু হয়। আহত অবস্থায় ইব্রাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাওরে মাছ ধরতে গিয়ে ২ জন মারা যায় ও ১ জন আহত হয়। উভয় পরিবার অত্যন্ত গরীব। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.