বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা সদরের স্বনামধন্য পাথারিয়া ছোটলিখা (পিসি) উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ নীলাদ্রি নারায়ন চক্রবর্ত্তী (৭৬)এ
২২ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার যোগডোবা (শিক্ষার মহল) গ্রামে নিজ বাসভবনে শেষ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা অসুখে ভোগছিলেন। শুক্রবার রাতে পারিবারিক শ্মশানঘাটে প্রয়াতের অন্তেষ্টীক্রিয়া সম্পন্ন হয়েছে।
এদিকে বড়লেখার প্রবীণ শিক্ষকের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, পিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, বড়লেখা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারন সম্পাদক সাংবাদিক আবদুর রব, সহ-সাধারন সম্পাদক লিটন শরীফ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.