
আব্দুর রব॥ বড়লেখায় জিম্মি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের ২য় শাখার উদ্বোধন হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় বড়লেখা পৌর শহরের এম আলী শপিং সিটিতে রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. জসিম উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রুনু, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল রউফ সুমন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসেল, সমাজসেবক আলী আহমদ, কয়েছ জিয়া, সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দোয়া পরিচালা করেন বড়লেখা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.