
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সোনালি ব্যাংক লিমিটেড জুগিডহর শাখার ক্যাশিয়ার মোঃ নজমুল হক করোনা উপসর্গ নিয়ে রোববার ৯ আগস্ট নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার দাফন করেছে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেরার রাজনগর উপজেলার খারপাড়া গ্রামে।
দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, টিম লিডার আশরাফুল খাঁন রুহেল, রাজনগর উপজেলার টিম লিডার আব্দুল মুত্তাকীন শিপলু, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, সহ দপ্তর সচিব এসএম বশির, টিম মেম্বার শাহরিয়ার খাঁন সাকিব, মুহাম্মদ হাবিবুর রহমান।
অপরদিকে রোববার বিকেলে করোনায় আক্রান্ত হয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন রাজনগর উপজেলার হংসখলা গ্রামের মোঃ সুজা মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা মল্লিকা। মৃত ব্যক্তির দাফন-কাপন পর্ব সম্পন্ন করেবোরহান উদ্দিন সোসাইটি টিম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.