
স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার ভেন্টিলেটর ও চিকিৎসা সামগ্রী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হস্তান্তর করার হয়েছে।
৯ আগস্ট রোববার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারদী দত্ত কাননগো, মৌলভীবাজার জেলার সিভিল সার্জেন ডাঃ তওহীদ আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগ, তাতীলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর নেতৃবৃন্দ। হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.