
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ের বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত সুরমান মিয়া (৭০) দাফন করল কোভিড ১৯-সন্দেহভাজন সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার। সোমবার ১০ আগস্ট রাত ১১.২৫ মিনিটে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে করোনা পজেটিভ নিয়ে মৃত্য বরণ করেন।
মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের অনুমতিক্রমে মৃতের গোসল, জানাযা ও দাফন সম্পন করে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার। মৃত সুরমান মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় মঙ্গললবার ১১আগষ্ট সকাল ৯ ঘটিকায়। পরে মৃত সুরমান মিয়াকে বুদ্ধিমন্তপুর গ্রামের পাঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয়।
এসময় তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন এর টিম প্রধান সাইফুল সরকার,সহকারী টিম প্রধান এস,এম গোলাম কিবরিয়া, টিম সমন্নয়কারী সুমন আহমদ, সিনিয়র সদস্য, আব্দুল আহাদ, নিজাম উদ্দীন, আলমগীর আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী উপস্থিত ছিলেন। মৃত সুরমান মিয়া বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত আজর উল্লাহর ছেলে।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১১২ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৩৫ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৬৮২ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৯ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.