
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার হংসকলা গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ সুজা মিয়া করোনায় সিলেট শহিদ শামসুদ্দিন মেডিকেল কলেজে ৯ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা মল্লিকা কে অবগত করলে তিনি শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির করোনায় মৃত ব্যাক্তির দাফন কাফন টিমের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মৌখিকভাবে অনুমোদন দিলে কোভিট ১৯ টিম রাত ১১ ঘটিকায় মৃত ব্যাক্তির বাড়িতে উপস্থিত হয়ে রাত ৩ টায় সময় দাফন কাজ সম্পন্ন করে।
দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিট ১৯ টিম লিডার মুহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, দপ্তর সচিব সিরাজুল হাসান, টিম সমন্বয়ক্বারি সাইদুল ইসলাম মান্না প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.