বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা প্রশাসন হাকালুকি হাওরে ভ্রাম্যমান আদালত চালিয়ে দেড়হাজার মিটার অবৈধ কাপড়ি জাল উদ্ধার করেছে। ২৩ জুলাই শনিবার বিকেলে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও এসএম আবদুল্লাহ আল-মামুন।
জানা গেছে, ইউএনও এসএম আবদুল্লাহ আল-মামুন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের নেতৃত্বে শনিবার দুপুরে হাকালুকি হাওরের বিভিন্ন বিলে ভ্রাম্যমান আদালত চালানো হয়। এসময় হাওরের দুধাইবিল ও মালাম বিল থেকে প্রায় দেড় হাজার মিটার অবৈধ কাপড়ি জাল উদ্ধার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.