
স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
১২ আগস্ট বুধবার দূপুরে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১১ আগস্ট মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনা ভাইরাস পরীক্ষার জন্য পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপির নমুনা গ্রহণ করে। বুধবার দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসায় দুপুরেই তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.