
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে বুধবার ১২ আগস্ট বিকেলে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় কুলাউড়া-সিলেট রোডে গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ টি যাত্রীবাহী বাস, ৭ টি সিএনজি, ১ নোহা গাড়ি ও ১ মোটরসাইকেলসহ মোট ১২ টি মামলায় ৬ হাজার ৬শত টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া-সিলেট রোডে গণপরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া যাত্রী উঠানো ও অতিরিক্ত যাত্রীবহন করার অপরাধে মোট ১২ টি মামলায় ৬ হাজার ৬শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এ ধরণের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.