
স্টাফ রিপোর্টার॥ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এজেলায় প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। করোনা পরীক্ষার পিসিআর ল্যাব না থাকায় আগের মতই ঢাকা ও সিলেটে প্রেরিত নমুনার রিপোর্ট আসছে বিলম্বে। এতে আক্রান্ত ব্যক্তি তার অজান্তেই সংক্রমিত করছেন অন্যদের। তাছাড়া রিপোর্টের ধীরগতির কারনে প্রতিদিনই জেলার ৭টি উপজেলা থেকে নমুনাও সংগৃহিত হচ্ছে কম। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের অন্ত নেই।
এদিকে নতুন শনাক্ত ৫১ জন নিয়ে মৌলভীবাজার জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ২শ ৬ জন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১২০৬ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩১৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৭২১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.