
রাজনগর প্রতিনিধি॥ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান খান,সংক্ষিপ্ত সফরে ১৬-০৮-২০ইং তারিখে যুক্তরাজ্যে গমন করেছেন । উনার অবর্তমানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করবেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রাজনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ মৌলভীবাজার জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ১, নারীনেত্রী মুক্তি চক্রবর্ত্তী।
উনি উনার দ্বায়িত্ব পালনকালীন সময়ে রাজনগর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের মহিলা সদস্যবৃন্দ,উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী সকল সদস্য, সকল গনমাধ্যম কর্মী ও সর্বস্থরের জনসাধারনের দোয়া /আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.