
আব্দুর রব॥ বড়লেখায় নানা কর্মসুচির মধ্য দিয়ে শনিবার জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্ল¬াহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও যুব ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.