
আব্দুর রব॥ বড়লেখায় ২৪৫ পিস ইয়াবাসহ জুয়েল আহমদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জুয়েল উপজেলার মধ্য ডিমাই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে ১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবা বিক্রয়কালে জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.