
আব্দুর রব॥ বড়লেখায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাতের আধারে সেরুজ্জামান চৌধুরী বেনু নামে এক ব্যবসায়ীর মৎস্য খামারের ২ লক্ষাধিক টাকার মাছ লুট করেছে ও ফিসারী পাড়ের সহস্রাধিক গাছপালা কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বর্নি ইউনিয়নের সৎপুর গ্রামে সোমবার গভীর রাতে। এ ঘটনায় খামার মালিক মঙ্গলবার ১৮ আগষ্ট বিকেলে ৭ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ উঠেছে ঘটনা তদন্তে গিয়ে বাদিকে আপোস মীমাংসার চাপ দিচ্ছেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগ সুত্র ও সরেজমিনে জানা গেছে, ব্যবসায়ী সেরুজ্জামান চৌধুরী বেনু বসতবাড়ির পাশে কয়েক বছর পূর্বে মাছের খামার করেন। ফিসারী পাড়ে রোপন করেন বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। প্রতিবেশি নছির উদ্দিন, পংকি মিয়া, জাকারিয়া আহমদ, সিরাজ উদ্দিন গংদের সাথে দীর্ঘদিন থেকে তার পরিবারের বিরোধ চলছিল। সোমবার রাত দেড়টার দিকে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন নিয়ে তার মৎস্যখামারের মাছ লুট ও ফিসারী পাড়ের সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেছে। এতে তার ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সেরুজ্জামান চৌধুরী বেনু ঘটনাকারী ৭ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ দেন। রাতের আধারে মাছ লুট ও গাছপালা কর্তনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, ওয়ার্ড মেম্বার আব্দুস ছামাদসহ গ্রামের মুরব্বিরা ঘটনাস্থল পরিদর্শন করে এর তীব্র নিন্দা জানান।
ব্যবসায়ী সেরুজ্জামান চৌধুরী বেনু অভিযোগ করেন থানায় লিখিত অভিযোগ দেয়ার পর ঘটনা তদন্তে যান থানার এসআই আবু সাইদ। তিনি আইনগত ব্যবস্থা নেয়ার পরিবর্তে বিবাদী পক্ষের হয়ে উকালতি করছেন। ঘটনাটির আপোস মীমাংসার জন্য তাকে চাপ দিচ্ছেন।
এসআই আবু সাইদ জানান, মঙ্গলবার বিকেলে তিনি অভিযোগটির সরেজমিনে তদন্ত করেন। বিবাদীরা বলছে এ ভুমি তাদের। এজন্য বিষয়টির আপোস মীমাংসার কথা বলেছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.