
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনৈতিক অঙ্গনের প্রবীন নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা ভাইরাসে আত্রুান্ত হয়ে ১৮ আগস্ট পরলোকগমন করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজিজুর রহামান একজন মিতভাষী অমায়িক ভদ্রলোক ছিলেন। তিনি আমার মরহুম পিতার সাথে চার বার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন।
কিন্তু তাদের বিরোধিতা কেবলমাত্র ওই নির্বাচন পর্যন্তই ছিল। এর বাইরে তাদের মধ্যে অত্যান্ত সু-সম্পক বিদ্যমান ছিল। আমার সাথেও আজিজুর রহমানের অত্যান্ত সু-সর্ম্পক ছিল। তার অর্ন্তধানের মধ্য দিয়ে মৌলভীবাজার রাজনীতির প্রবীন নেতাদের শেষ ব্যক্তি চলে গেলেন। আমি উনার পরিবারের সদস্যবর্গকে আমার আন্তরিক সহানুভুতি ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ-তালা যেন উনাকে জান্নাতবাসী করেন এই কামনা করি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.