
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শহরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি তদারকির অংশ হিসেবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৯ আগষ্ট বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো ও মোবাইল কোর্ট পরিচালনা হয়। সচেতনতামূলক অংশ হিসেবে প্রায় ২০০ টি মাস্ক বিতরণ করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ দন্ডবিধির-১৮৬০ অনুযায়ী ১৮টি মামলায় ১১,৬০০/=টাকা অর্থদন্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার ও অর্ণব মালাকার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.