
কুলাউড়া প্রতিনিধি॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গের সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার রাতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ২১০ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার ২২ আগস্ট রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে জয়চন্ডী ইউনিয়নে উত্তর কুলাউড়া এলাকার ১ জন ও দুর্গাপুর এলাকার ১ জন, টিলাগাঁও ইউনিয়নের কামালপুর এলাকার ১ জন, রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার ২ জন কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকার ৩ জনসহ মোট ৮ জন করোনায় শনাক্ত হয়েছেন। কোভিড-১৯ পজিটিভদের মধ্যে ১ কলেজ শিক্ষিকার ১২ বছর ও ৪ বছরের ২ মেয়ে এবং ৬ বছরের ১ ছেলেসহ ৩ শিশু সন্তান রয়েছে।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২১০ জনে। এরমধ্যে ১৪৬ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৪ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.