
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার চৌমুহনা শাখা বৃক্ষরোপন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ব্যাংকের প্রধান কার্যালয়ের পরামর্শে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ২২ আগষ্ট মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক শেখ নজরুল ইসলাম, অপারেশ ম্যানেজার ও নির্বাহী ব্যবস্থাপক জুনেদ আহমদ খান, রিলেশনশিপ ম্যানেজার ও কর্মকর্তা কাওছার আহমেদ তালুকদার এবং গুজারাই গ্রামের আলহাজ¦ মিয়া সহ গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.