প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে চেক ডিজঅনার মামলায় রবীন্দ্র কুমার সিংহকে (৫০) নামে এক এনজিও কর্মীকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ২১ আগষ্ট রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ঘোড়ামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক রবীন্দ্র কুমার সিংহ ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের ছেলে। তিনি এনজিও সংস্থা হীড বাংলাদেশের যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের যক্ষা নিয়ন্ত্রণ সহকারী হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মৃত হরি কৈরীর ছেলে বিকাশ কৈরীর নিকট ব্যবসা করার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেন এনজিও কর্মী রবীন্দ্র কুমার সিংহ। পরে দেনাদার রবীন্দ্র কুমার সিংহ পাওনাদারকে সময় মত টাকা দিতে না পেরে একটি চেক দেন। পরে উক্ত চেকটি সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় প্রত্যাখান হয়। এ ঘটনায় পাওনাদার বিকাশ কৈরী বাদী হয়ে মৌলভীবাজার আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় শুক্রবার রাতে রবীন্দ্র কুমার সিংহকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবীন্দ্র কুমার সিংহকে শনিবার ২২ আগস্ট দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.