
মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ আগস্ট দুপুর দেড়টার দিকে শহরের আদালত এলাকার জেলা জামে মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগের জেলা সভাপতি ও পৌর কাউন্সিলর আছাদ হোসেন মক্কু এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ মিছবাহুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. জাকারিয়া,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুর রহমান রেনুুসহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নির্মমভাবে হত্যাকান্ডের শিকার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত করেন জেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি শামসুল ইসলাম। পরে মাহফিলে অংশগ্রহনকারীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.