
স্টাফ রিপোর্টার॥ প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে ১ হাজার ৩শ ৩৭ জন করোনাক্রান্ত ছিলেন। রোববার ২৩ আগস্ট রবিবার নতুন করে আরো ২১ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সখ্যা দাড়িয়েছে ১ হাজার ৩শ ৫৮ জন।
রোববার ২৩ আগষ্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করেছেন সিভিল সার্জন তাওহীদ আহমদ।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩৭ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭২২ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৮২০ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।
এদিকে মৌলভীবাজারে করোনা মোকাবেলায় সরকারি তরফ থেকে এ পর্যন্ত ১ কোটি ২৩ লাখ টাকা এসেছে জেলা প্রশাসকের কাছে। সবগুলো টাকা বিতরণ করা হয়েছে। চাল এসেছে ৩ হাজার ২৫ মেঃটন। মজুদ রয়েছে ৩৩২ মেঃটন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.