
কুলাউড়া প্রতিনিধি॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (২৬ আগস্ট) রাতে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ২২২ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, বুধবার ২৬ আগস্ট রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে ৩ জনই উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে হোসেনপুর এলাকার ২ জন ও উছাইল এলাকার ১ জনসহ ৩ জন করোনায় শনাক্ত হয়েছেন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২২২ জনে। এরমধ্যে ১৭৬ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪৬ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.