
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার রাতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার ৩০ আগস্ট রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে বরমচাল ইউনিয়নের ১ জন, কুলাউড়া পৌরসভার দক্ষিণ চাতলগাঁও এলাকার ১ জন, উত্তর বাজার এলাকার ১ জন, কুলাউড়া হাসপাতালের স্টাফ ১ জন ও পৃথিমপাশা ইউনিয়নের বুধপাশা এলাকার ১ জনসহ মোট ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।
করোনা পজিটিভ ৫ জনের মধ্যে ১ জন বরমচাল ইউপি চেয়ারম্যান, ১ জন শিক্ষক, ১ জন হাসপাতালের নার্স ও ১ জন গাড়ি চালক রয়েছেন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২২৯ জনে। এরমধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪০ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.