
স্টাফ রিপোর্টার॥ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের সাদাত হোসেন (৬৬)।
রোববার ৩০ আগস্ট রাত ৩-৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর নির্দেশনায় ও কনকপুর ইউনিয়ের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী রেজা এর সার্বিক সহযোগিতায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার।
মৃত ব্যক্তির গোসল, কাফন ও দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ,মাওলানা মাহফুজুর রহমান, আলমগীর আহমদ, মোঃ জসিম উদ্দীন, মোঃ শিপন, সেলিম আহমদ, আব্দুর রশিদ, শাহিন আহমদ উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় মরহুমের বাসভবন এর সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিত ছিলেন পরে মৃত সাদাত হোসেনকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্যযে মৃত সাদাত হোসেন কনকপুর ইউনিয়ের দামিয়া গ্রামের মৃত ইনসান উল্লাহর পুত্র ও ৮নং কনকপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শিব্বির আহমদ এর চাচাতো ভাই। কোভিড-৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় প্রতিষ্ঠিত ১ম সেচ্ছাসেবী সংগঠন, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে মৃত ২২ জনের দাফন সম্পন্য করেছে।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৬৯ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩২৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৯৭৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ২৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.