
স্টাফ রিপোর্টার॥ করোনায় থামবেনা পড়া' শ্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজার জেলার করিমপুর চা বাগানে 'অদম্য পাঠশালা' এর কার্যক্রম শুরু।
১ সেপ্টেম্বর মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পরিচালিত অদম্য পাঠশালার কার্যক্রম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরি জয় উপস্থিত থেকে উদ্বোধন করেন।
আরও উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য দীপংকর ঘোষ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, শিক্ষকদের মধ্যে প্রশান্ত নাইডু, আবু সৈয়দ রিমেল। করোনায় শিক্ষা জীবন থেকে ঝরে পড়া এবং অনলাইনে ক্লাস করতে না পারা শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই বিশেষ উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে পাঠশালা কার্যক্রম একটি উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.