
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
২ সেপ্টেম্বর বুধবার গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী ২৮ টি পৃথক মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন, আসমা উল হুসনা, মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.