কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, এমপির প্রতিনিধি মোঃ উস্তার মিয়া প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম জানান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সরকারী খুর্শী মৎস্যবীজ উৎপাদন খামার এর সরবরাহকৃত পোনা কুলাউড়া উপজেলা প্রশাসন, ভুমি প্রশাসন, থানা প্রশাসন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্টানসহ ২৮ টি প্রাতিষ্ঠানিক পুকুরের মধ্যে মোট ৩ শত ৩৪ কেজি পোনামাছ পর্যায়έমে অবমুক্তকরন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.