
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসায় সাবেক অর্থমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম. সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার প্রবাসী বিএনপি নেতা শরীফুল হক সাজু ও সৌদিআরব প্রবাসী আতিকুর রহমানের অর্থায়নে সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ।
দোয়া মাহফিলের আলোচনায় অংশ নেন সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ আব্দুল আহাদ, মোহাদ্দিস মাওলানা নাসির আহমদ, মুফতি মাজহারুল ইসলাম, হাফেজ হেলাল আহমদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, উবায়দুর রহমান, মাওলানা ছাবেত আলী, মাওলানা ময়নুল ইসলাম, সালমান আহমদ, ফয়ছল আহমদ, রুহুল আমিন, নুরুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.