
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে শমসেরনগর হয়ে চাতলাপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ মীর নাহিদ আহসান।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ করে তিনি সরেজমিন মৌলভীবাজার-শমসেরনগর সড়কের কাজ পরিদর্শনে যান।
এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মৌলভীবাজার সওজের নিবার্হী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর ট্রেডিংয়ের ঠিকাদার মুহিবুর রহমান কোকিল উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয় ১৫ সেপ্টেম্বর সম্প্রসারিত কাজ শুরু হবে ১ অক্টোবর থেকে রাস্তায় বিটুমিন দেয়া হবে এবং ডিসেম্বর মাসে কাজের সমাপ্তি হবে।
উল্লেখ্য ৪২ কোটি ৮০ লক্ষ ৮৫ হাজার টাকা মৌলভীবাজার-সমশেরনগর-চাতলাপুর সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.