
স্টাফ রিপোর্টার॥ দেশ বরণ্য অর্থনীতিবীদ সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই বাজার বিএনপি, স্বেচ্ছাসেবক দল,যুবদল,ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য আবু মিয়ার সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলেরসহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুপ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, যুগ্ন সম্পাদক মোঃ শাহ আলম, নবীগঞ্জ থানা বিএনপির যুগ্ন আহ্ববায়ক আব্দুল বারিক রনি, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলঙ্গীর মিয়া, থানা বিএনপি নেতা আব্দুল আলী, যুবদল নেতা শাহ গোলজার আহমেদ, জেলা ছাত্রদল নেতা রিপন মিয়া, সুমন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলে কয়েছ মিয়া,আংগুর চৌধুরী,শহীদ আহমদ, বেলাল আহমেদ সাগর, নবীগঞ্জ কলেজ শাখার সদস্য তায়েম চৌধুরী,পারভেজ আহমেদ,শাহ মাহবুব, মমশাদ মিয়া, সাবুল।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল, দোয়া, শিরনী বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.