
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোড, চৌমুহনা ও পশ্চিমবাজার এলাকায় মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
১৩ সেপ্টেম্বর রবিবার অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ করা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করা, স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোট ছয়টি মামলায় ৩৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও শামীমা আফরোজ মারলিজ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.