
স্টাফ রিপোর্টার॥ আলোর দিশারী পাঠাগার ও হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর কর্ণধার তামান্না ইসলাম জেলার প্রাচীনতম পত্রিকা পাতাকঁড়ির দেশের নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর হাতে “পুলিশিং সেবায় অনন্য একজন শ্যামল বণিক” নামের বই তোলে দেন।
বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেলে পত্রিকা কার্যালয়ে বই হস্থান্তরের সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসাসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক বকসী মিছবাহ-উর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, দৈনিক বাংলা ৭১ এর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম।
মোস্তাক চৌধুরীর লিখা “পুলিশিং সেবায় অনন্য একজন শ্যামল বণিক” বইয়ে তামান্নার লিখা “যেমন ছিলেন শ্যামল বণিক” নামের একটি লিখা স্থান পায়।
কলেজ ছাত্রী তামান্না বেশ কিছুদিন থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করে যাচ্ছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.