
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গর্ভবতী নারী ও শিশুদের জন্য শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
১৯ সেপ্টেম্বর শনিবার দূপুর ২ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ ফজলুল আলী।
শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জাকের আহমদ (অপু)'র সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামসুল হক, মৌলভীজার টোয়েন্টিফোরের সম্পাদক রাহেল আহমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রোমান আহমেদ, মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের শতাধিক ফ্রি গর্ভবতী নারীকে সেবা প্রদান করেন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ ভৌমিক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.