বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এবারের শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্টত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে বুধবার ২৭ জুলাই পুরস্কারের অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেবের সভাপতিত্বে পুস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলার শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, শ্রেষ্ট প্রধান শিক্ষক আশরাফ হায়দার, নারীশিক্ষা একাডেমির উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক নন্দী, সাংবাদিক আব্দুর রব প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.