
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব জনতাবাজার কর্তৃক আয়োজিত শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি ও মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্ঠা মোঃ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ তৈমুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মোঃ জীবন রহমান, ইউপি সদস্য আব্দুল মোক্তাদির বকুল, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণয় পাল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লুবান আহমদ, সাধারণ সম্পাদক এস এম জুনাব আহমদ, পৌর যুবলীগ নেতা আবু সুফিয়ান, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মারজান আহমদদ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুস সামাদ, প্রচার সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রুহিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.